নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয়ে বিকাশ কর্মী আতিকুর রহমানকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় বিকাশ কর্মীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় এক ভুয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তি কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা সালেহ আহমেদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বনপাড়া বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন বিকাশ কর্মী আতিকুর। পথে মহিষভাঙ্গা নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সাদা একটি হাইস গাড়ি তার পথরোধ করে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরিয়ে তুলে নেয়।এ সময় আতিকুরের সহকর্মী প্রতিবাদ জানালে তাকে ধাক্কা দিয়ে ফেলে থানায় আসতে বলে অপহরণকারীরা। পরে আরেকজন ভুয়া পুলিশ পরিচয়ে বিকাশ কর্মীর মোটরসাইকেল নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, ভুক্তভোগী আতিকুরকে অপহরণকারীরা কালিহাতি (টাঙ্গাইল) এলাকায় ফেলে গেলে স্থানীয় পুলিশ তাকে হেফাজতে নেয়। আটককৃত ভুয়া পুলিশকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেনকে যুদ্ধ থামাতে বললেন ডোনাল্ড ট্রাম্প

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে ইউক্রেনকে বর্তমান যুদ্ধরেখা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এখন সবচেয়ে Read more

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র Read more

নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ
নেদারল্যান্ড সিরিজে খেলবেন না মিরাজ

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক Read more

পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক
পাবনায় ইয়াবাসহ যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী আটক

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষকদলের নেতাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন