নীলফামারীর ডিমলায় বালুবোঝাই ট্রলির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব দিকে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম উপজেলার খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি ডিমলা উপজেলা সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মাওলানা রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদ্রাসা যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছামাত্র বালুবোঝাই একটি ট্রলি পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাথে সাথে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিমলার তেলিরবাজার এলাকায় একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। এই বালু পরিবহনে ব্যবহৃত বেপরোয়া গতির ট্রলিগুলোর কারণে এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল
আজ যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে আবেদন করেছেন ১০ লাখ ৭৩ Read more

কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩
কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর মণ্ডল নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

কাতারে হামলা: ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল আরব আমিরাত
কাতারে হামলা: ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল আরব আমিরাত

কাতারে হামলার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূত যোসি শেলিকে তলব করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরাইলি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। কাতারে হামাসের শীর্ষ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন