দলীয় লোগো পরিবর্তন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা যায়, দলটির প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।তিনি আরও বলেন, লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।লোগো পরিবর্তন কেন হচ্ছে- এ বিষয়ে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করা হতো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়
ভাঙ্গুড়ায় রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড়

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছেড়েছিলেন লাখো মানুষ। দেখতে দেখতে ঈদের ছুটির বেশ কয়েকদিন শেষ হয়ে গেছে। এখন Read more

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ Read more

ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…
ঈদ যাত্রায় মাথাব্যথা, বমিভাব ও অস্বস্তি ঠেকাতে যা যা করণীয়…

প্রিয়জনের সঙ্গে ঈদ উপভোগ করতে অনেকেই গ্রামের বাড়িতে রওনা দেবেন। দীর্ঘ এ ভ্রমণে যদি আপনার কিংবা পরিবারের কারো গাড়িতে উঠলেই Read more

তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।নিউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন