ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে। গত ২৪ ঘণ্টায় ৮৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১২ জন, খুলনা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, রংপুর বিভাগে ১৭ জন ও সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা দক্ষিণে ২ ও ঢাকা উত্তরে ২ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৫১ জন।প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি
নান্দাইলের দেওয়ানগঞ্জ বাজারে জমজমাট পাটখড়ি বিক্রি

রান্নার জন্য গৃহিণীদের কাছে পাটখড়ির বেশ কদর। জ্বালানি হিসেবে পাটখড়ির চাহিদা থাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে পাটখড়ি কিনতে দেওয়ানগঞ্জ বাজারে আসছেন Read more

ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে Read more

শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান
শ্রীপুরে হিন্দু ধর্মাবলম্বীসহ অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের দলজোড় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীয়ের আয়োজনে অনুষ্ঠিত গ্রাম কমিটি গঠন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন Read more

ঈদের ছুটিতে পারকি সৈকতে মানুষের উপচে পড়া ভীড়
ঈদের ছুটিতে পারকি সৈকতে মানুষের উপচে পড়া ভীড়

ঈদুল আযহা উপলক্ষে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়া মানুষে মুখর হয়ে উঠেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত। প্রাকৃতিক সৌন্দর্যের Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন