পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে দেশটির সেনাদের গুলিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে অভিযান চালায় পাকিস্তানি সেনারা। ওই সময় ১৭ জনকে হত্যা করে তারা।রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানায়, যে ১৭ জনকে সেনারা হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। কর্তৃপক্ষ তার পরিচয় নিশ্চিত করেছে।তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, টাকা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এরমাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি।আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে বিদেশিদের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এর আগে সন্ত্রাসবিরোধী অভিযানে আরও দুই থেকে তিন বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাত দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিলেন এরপর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা।গতকাল শনিবার পাক সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) ১৭ সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে তাদের ওপর হামলা চালানো হয়। এখন জানা গেলো ওই ১৭ জনের মধ্যে এক বাংলাদেশিও আছেন।নিরাপত্তাবাহিনীর একটি সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা রয়েছেন। এরপর পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগের (সিটিডি) সদস্যরা সেখানে যৌথ অভিযান চালান।এই অভিযানটি দুইদিনব্যাপী চলেছে। ওই সময় টিটিপির সদস্যদের পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয়। অভিযান শেষে ১৭ জন নিহত হওয়ার ব্যাপারে জানতে পারেন তারা। অপরদিকে ১০ জন আহত হয়। অভিযানে গিয়ে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাক্তন স্বামীর মৃত্যুর পর ফের আলোচনায় কারিশমা কাপুর
প্রাক্তন স্বামীর মৃত্যুর পর ফের আলোচনায় কারিশমা কাপুর

ব্যবসায়ী সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু নিয়ে কম আলোচনা হয়নি। চলতি বছরের ভারতকে শোকাহত করেছে। জুনে কার্ডিয়াক অ্যাটাকের কারণে ৫৩ বছর Read more

আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন
আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছিলেন

জুলাই আন্দোলন চলাকালে সেতু ভবনে অগ্নিসংযোগ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেছেন, আগুন দেওয়ার নির্দেশ শেখ হাসিনাই Read more

গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা Read more

সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান
সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান

দীর্ঘ ৩ দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের অগুণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। Read more

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ
সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান Read more

বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া
বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে: রাশিয়া

বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। সেই সঙ্গে সংকট বিস্তার রোধে জরুরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন