ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।’তিনি আরও লেখেন, ‘কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, তামিল অভিনেতা বিজয়ের নির্বাচনী প্রচারণার সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।তিনি বলেন, এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে। এছাড়া ২৬ পুরুষ ও ২৫ নারীসহ ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিজয় বক্তব্য দেয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের অনুমতি ছিল ৩০ হাজার লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট, ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভিড়ের চাপে দমবন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কিশোরগঞ্জ জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ Read more

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

১ জুন: নামাজের সময়সূচি
১ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল
আর্জেন্টিনাকে উড়িয়ে সৌদি আরবে শিরোপা জিতল ব্রাজিল

সৌদি আরবের মক্কার কাকিয়া ফুটবল গ্রাউন্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৪–১ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিজয় দিবস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন