চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে  মো. নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত দশটার দিকে উত্তর এয়াকুবনগর এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে।। সে পৌরসভার উত্তর এয়াকুবনগর গ্রামের মো. আলমগীরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনে কাটা পড়া নোমান এলাকায় রেললাইন দিয়ে হেঁটে হেঁটে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।  এই সময় সে কানে হেডফোন লাগিয়ে পাবজি খেলছেন। হঠাৎ চট্টগ্রাম মুখি একটি অজ্ঞাত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সেই ঘটনাস্থলে মারা যায়। সে উপজেলা জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা আরো জানান, সে মোবাইলে বিভিন্ন গেমে আসক্ত ছিল। যার কারণে রেললাইনে দাঁড়িয়ে কানে হেডফোন ও গেমে মনোযোগী হওয়ার কারণে ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ার কারণে ঘটনা ঘটে।সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফার্ড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাঁটা পড়ে নিহতের কোন সংবাদ পাইনি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ, জন্ম দিলেন মৃত পুত্র সন্তান
সরিষাবাড়ীতে কিশোরীকে ধর্ষণ, জন্ম দিলেন মৃত পুত্র সন্তান

জামালপুরের সরিষাবাড়ীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া ১৮ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের Read more

গাজীপুরে বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেফতার
গাজীপুরে বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা, চালক-হেলপার গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে তাকওয়া পরিবহনের বাস থেকে এক যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। Read more

আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন