বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন। বিশ্ববাসী দেখেছে, আমরা বিপ্লব পরবর্তী কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ আছি। আগামী দিনেও আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকবো।নিউ ইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন। দুনিয়াজোড়া তার সুনাম। তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও চাওয়া ছিল। আমি ড. ইউনূসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।তিনি বলেন, আর ৫ মাস পর দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করবে, তারাও এভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করবে, আশা করি।দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ—চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই, আর তা হলো বাংলাদেশ।’মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মনে রাখতে হবে একটি কথা—আমাদের স্বপ্ন দেখতে হবে। অধ্যাপক ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে।’তিনি উল্লেখ করেন, সবচেয়ে বেশি প্রয়োজন অঙ্গীকারবদ্ধ হওয়া। আগের স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করেছে এবং দেশকে বিপর্যস্ত করেছে।অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই—বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।’তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুরের জনপদ। জেলার উপর দিয়ে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে Read more

বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত
বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর: ভারত

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) আজ বিকেলে তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং দুই পক্ষের Read more

মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬
মোংলার বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই Read more

ভোলায় অস্ত্র গুলি ও বোমাসহ আটক ১
ভোলায় অস্ত্র গুলি ও বোমাসহ আটক ১

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমাসহ জুয়েল (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড Read more

অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

ঢাকাসহ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বুধবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ Read more

রুটের সামনে এখন শুধুই শচীন
রুটের সামনে এখন শুধুই শচীন

ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়ার পর ইতিহাসে নতুন করে নিজের নাম লিখিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন