মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও এলপিজি বহনকারী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত সকলেই রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।শনিবার (২৩ আগস্ট) বিকালে মোংলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস বিকেল ৪টায় মোংলা-খুলনা মহাসড়কের উপজেলার কবিরাজ বাড়ির মোড় এলাকায় পৌঁছালে মোংলাগামী এলপিজি সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চালক এবং ৫ যাত্রী গুরুতর আহত হন। একই সাথে বাস ও ট্রাকের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়।এ দুর্ঘটনায় আহত বাসের চালকসহ ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।এদিকে বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে দিগরাজ বাজার পৌর ট্রাক টার্মিনালে স্থানান্তর করা হলেও খালি সিলিন্ডারবাহী ট্রাকটি সড়কের মাঝখানে বিকল হয়ে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল
পূর্বঘোষিত সময়ে নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন প্রধান উপদেষ্টা: ফখরুল

পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ Read more

আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান
মিয়ানমারের প্রেসিডেন্ট হচ্ছেন জান্তাপ্রধান

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইংকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) পার্লামেন্ট অধিবেশনের শুরুতেই এই মনোনয়ন ঘোষণা করা Read more

বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ আটক ৫
বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কারসহ আটক ৫

দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেটকার বেচাকেনার সময় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌর শহরের কলেজ বাজার এলাকা Read more

স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
স্কুলছাত্র সুমেল হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন