আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’।দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনাসভা।এদিকে, এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দেশে তথ্য কমিশন পুনর্গঠন করেনি অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান তথ্য কমিশনার, দুই কমিশনার ও সচিব নিয়োগ না হওয়ায় দৈনন্দিন কাজ চালানোর জন্যও অর্থ খরচ করতে পারছে না কমিশন। নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে অসংখ্য অভিযোগ।গত বছর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। চলতি বছরের ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করা হয়। ৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অন্তর্বর্তী সরকার। ফলে তথ্য কমিশনের শীর্ষ পদগুলো শূন্য।এদিকে তথ্য অধিকার আইন সম্পর্কে দেশের ৭৫ শতাংশ মানুষ জানে না। ২৫ শতাংশ মানুষ এ সম্পর্কে জানলেও তাদের মধ্যে ২০ শতাংশের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।সূত্র জানায়, তথ্য কমিশনের ৭৪টি পদের বিপরীতে এক জন পরিচালক ও এক জন একান্ত সচিব প্রেষণে এবং ২৭ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী এবং ২০ জন আউটসোর্সিংসহ মোট ৪৯ জনবল আছে। কমিশন গঠন না হওয়ায় বর্তমানে কর্মকর্তা-কর্মচারীদের কাজ হচ্ছে প্রতিদিন অফিসে আসা।কমিশনের একজন কর্মকর্তা বলেন, কমিশন না থাকায় কোনো অভিযোগের শুনানি হচ্ছে না। প্রতিদিন নতুন অভিযোগ জমা হচ্ছে। তিনি বলেন, তথ্য কমিশনের পরিচালকের আর্থিক ক্ষমতা না থাকায় কমিশনের অর্থসংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ রয়েছে। এক টাকা খরচ করারও উপায় নেই। কমিশনের কর্মকর্তারা দুটি গাড়ি ব্যবহার করতেন। টাকার জোগান না থাকায় একটি গাড়ি বাদ দিয়ে কর্মকর্তারা নিজেরা চাঁদা দিয়ে একটি গাড়ি ব্যবহার করছেন।এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গত ২৬ জুলাই এক তথ্য বিবরণীতে বলেছে, তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে। ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুই জন তথ্য কমিশনার নিয়ে এ কমিশন গঠিত হবে। দুই জন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম এক জন হবেন নারী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান
নিরাপদ মাতৃত্ব দিবস আজ, চ্যালেঞ্জগুলো এখনো বিদ্যমান

নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো নিরাপদ মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারী গর্ভধারণের পর Read more

এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে
এনসিপির ২৪ দফা ইশতেহারে যা থাকতে পারে

শহীদ মিনারে জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে ২৪টি দফা থাকবে বলে জানিয়েছে দলটি। Read more

চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা
চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আত্মহত্যাকারী দুর্জয় Read more

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির
সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা Read more

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে Read more

তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন