ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩২) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল মডেল থানা পুলিশ সংগ্রামকালী বাজারের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত ডোবা থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।নিহত আলমগীর হোসেন আলীম উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালাম ও মনোয়ারা বেগমের পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাড়িতে খাওয়া-দাওয়ার পর তিনি সংগ্রামকালী বাজারের মৃত দুলাল মিয়ার পুত্র আতাবুরের দোকানে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তাঁর পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে।শনিবার দুপুরে শিয়াল-কুকুরের অস্বাভাবিক আনাগোনা দেখে নিহতের ছোট ভাই শাহআলমের সন্দেহ হয়। সংগ্রামকালী বাজারের আতাবুরের দোকানের পেছনে জঙ্গলে মাটিতে সাদা রঙের পাউডার এবং সেখান থেকে দুর্গন্ধ ভেসে আসতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি আলীমের লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বঁটি দা এবং অদূরে বাপাইল বিল থেকে নিহতের পোশাক উদ্ধার করা হয়।নিহতের চাচাতো ভাই শাহআলম অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন পূর্বে স্থানীয় দোকানদার আতাবুর, সাইদুল, মাসুদ ও সাদেকের মাদক ব্যবসার প্রতিবাদ করেছিল আলমগীর। এরপরই বুধবার থেকে সে নিখোঁজ হয় এবং শনিবার তাঁর লাশ দেখতে পাই। আমরা ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই।’নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনও যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল Read more

এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ
এক ভারতীয় নাগরিকসহ ৩ জনকে পুশইন করল বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার Read more

পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি
পুতিনের বাসভবনে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পাল্টায় তার অভিযোগ— রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে চলমান Read more

২০২৬ সালে রোজা শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর হতে পারে যেদিন
২০২৬ সালে রোজা শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর হতে পারে যেদিন

সারাদেশে আজ পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (০৭ জুন) দেশের সব মুসল্লি এ উৎসবে যোগ দেন। Read more

সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা
সরিষাবাড়ীতে শুরু হলো তিন দিনব্যাপী ভূমি মেলা

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো জামালপুরের সরিষাবাড়ীতে Read more

নেত্রকোনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে বরযাত্রীবাহী স্পিডবোট ডুবে নারীশিশুসহ চারজনের নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন