যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার (১৬ আগস্ট) ভোরে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোরের শার্শার শালকোনা সীমান্ত দিয়ে ঠেলে পাঠায় বলে পুলিশ জানিয়েছে।তবে এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নেই।পুশইনকৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সাথে ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।ফেরত আসা শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ আগস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফ’র হাতে তুলে দেয়। কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক রাখার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে সীমান্ত পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।’শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, ‘গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, ভারতীয় বিএসএফ তাদেরকে তাঁরকাটা পার করে এপাশে পাঠিয়েছে। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
অ্যাশেজে আরও একটি হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে পার্থ ও ব্রিসবেন টেস্টে হেরে আগেই অনেকটা পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্ট ঘুরে দাঁড়ানোর বিকল্প তাদের কাছে ছিল Read more

৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব
৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই এবং একই পদে নতুন কর্মী নিয়োগের উদ্যোগের ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত Read more

আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র তাণ্ডবে আটকে পড়া দুটি জাহাজ দেখতে এখন প্রতিদিন দূর-দূরান্ত Read more

গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি

গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন Read more

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ২
এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায় যুবদলের আহ্বায়কসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর থানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন