জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী জুলুম ও অবিচারের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসের কঠোর সতর্কবার্তা ফেসবুকে শেয়ার করেছেন।সোমবার (১৪ জুলাই) দুপুরের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সতর্কবার্তা শেয়ার করেন তিনি।সুরা আশ-শুরার ৪২ নং আয়াত উদ্ধৃত করে মিজানুর রহমান আজহারী লিখেন, যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।পোস্টটির সঙ্গে একটি ছবিও যুক্ত করেন তিনি, যেখানে দুটি গভীর তাৎপর্যময় হাদিস তুলে ধরা হয়। হাদিস দুটি হলো—১. রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যার বিচার হবে।’ (সহিহ বুখারি: ৬৫৩৩)২. ‘কেয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারীকে চুল ও মাথা ধরে নিয়ে আসবে। তার ঘাড়ের রগ থেকে রক্ত বের হতে থাকবে। সে বলবে, ‘হে আমার প্রতিপালক! এ লোক আমাকে হত্যা করেছে।’ (সুনানে তিরমিজি: ৩০২৯)উল্লেখ্য, এই পোস্টে আজহারী সমাজে ক্রমবর্ধমান অবিচার, হত্যা ও সহিংসতার বিরুদ্ধে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাইকে সতর্ক করেছেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী
ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৈঠক করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন যাত্রীই নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।  এক প্রতিবেদনে Read more

ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল
ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও বড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল মাছ। রবিবার (০১ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে Read more

বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন