মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’ নামের একটি আবাসন প্রকল্প কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৩০ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে ফসলি জমি ভরাট করার প্রমাণ পাওয়ায় মাতৃভূমি সিটি কর্তৃপক্ষকে নগদ এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি অনুমতি ছাড়া সব ধরনের মাটি ভরাট কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, কৃষি জমি রক্ষা ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুরে পৃথক স্থানে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- নকলার টালকি Read more

জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন
জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থী তিনজন

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়পুরহাটে বিএনপির বিদ্রোহী তিনজন প্রার্থীর নাম দেখা যাচ্ছে। তারা সবাই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ Read more

পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়
পিআর কি খায়, না মাথায় দেয়: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 'পিআর কি খায়, না মাথায় দেয়। এত বছর রাজনীতি করি আমরা পিআর Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

টানা ৩ দিনের ছুটিতে দেশ
টানা ৩ দিনের ছুটিতে দেশ

আজ শুক্রবার (০৪ জুলাই) থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির Read more

সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন