চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হেফজখানার ছাত্র ইয়াছিন আরাফাতের (১৩) লাশ ভেসে উঠল খালে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের ব্রিজের নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।ইয়াছিন আরাফাত সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। তিনি পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।নিহতের চাচা মহিউদ্দিন মিন্টু জানান, গত বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বের হলেও আরাফাত আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লাশ শনাক্ত করেন।চাচা আরও জানান, গত মাসে আরাফাতের বাবা সৌদি আরব যাওয়ার পর পরিবারটি গ্রামের বাড়িতে চলে আসে। তখন আরাফাতকে পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজখানায় ভর্তি করানো হয়। এর আগে পরিবারটি পুরান ঢাকার লালবাগে বসবাস করত এবং সেখানকার একটি মাদ্রাসায় আরাফাত পড়াশোনা করত।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, খালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল Read more

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

গত এক মাসে (রমজান) দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা দ্রব্যমূল্য Read more

তেহরানে আলি লারিজানির জানাজায় শোকার্ত মানুষের ঢল
তেহরানে আলি লারিজানির জানাজায় শোকার্ত মানুষের ঢল

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানি ও বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলেইমানির জানাজা Read more

ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু
ভারতে অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ ১৭ জনের মৃত্যু

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে বিখ্যাত চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে Read more

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন
নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ২৫ জন

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের বেনু রাজ্যে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার (১ জুন) সংঘটিত এই Read more

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস
আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন মনে করেন না সারজিস

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখছেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন