ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই গ্রামের রিপন মন্ডলের ৫ বছর বয়সী ছেলে লামিম হোসেন ও তার মামাতো ভাই পার্শ্ববর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ৭ বছর বয়সী ছেলে আপন হোসেন।স্থানীয়রা জানায়, সকালে লামিম তার মামাতো ভাই আপনকে সঙ্গে নিয়ে গ্রামের খালে ছিপ নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিশু দুটি পানিতে পড়ে যায়। খালের স্রোতের পানিতে ভেসে গেলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে বুঝে দেওয়া হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার
এবি পার্টিতে যোগদান, জামায়াত নেতা বহিষ্কার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা 'আমার বাংলাদেশ পার্টি' (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে Read more

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল
রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল

অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। Read more

ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যা করলো ইরান
ইসরাইলঘনিষ্ঠ ৬ সন্ত্রাসীকে হত্যা করলো ইরান

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট ৬ সদস্যকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।ইরানি বার্তা সংস্থা ইরনা জানায়, তীব্র গোলাগুলিতে ৬ Read more

শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
মাইলস্টোন ট্র্যাজেডি: হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন