শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনায় প্রথমবারের মতো সনাতন ধর্মী অসহায় পরিবারের জন্য আয়োজন করা হয়েছে ‘পূজার ফ্রি হাট’। সেখানে প্রায় দেড়শতাধিক পরিবার বিনামূল্যে পেয়েছে পূজোর পণ্যসামগ্রী। পূজোর আগে এরকম উপহার পেয়ে খুশি উপকারভোগীরা।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা জেলার পূর্বধলার কাজলা গ্রামের শাহেদা স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে ‘পূজার ফ্রি হাট’ নামে এই হাটের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশন। যেখানে সনাতন ধর্মীয় অসহায় হতদরিদ্র দেড়শত পরিবার তাদের মনমতো পণ্য পছন্দ করে নিয়ে যাচ্ছে বাড়িতে। শিশু থেকে বৃদ্ধ সকলেই পছন্দের পণ্য পেয়ে খুশি।উপকারভোগীরা বলেন, প্রথমবারের মতো আয়োজন হলেও তাদের আনন্দের সীমা নেই। প্রত্যেকেই যেন তাদের মনের আশা পূরণ করার জন্য এই পূজোর ফ্রি হাটে এসেছিল। তেমনি তাদের আশা ও যেন পূর্ণ হয়েছে।স্বেচ্ছাসেবীরা বলেন, টোকেনের মাধ্যমে বিনামূল্যে তাদের নতুন জামা, পাঞ্জাবি, জুতা, তেল, নারিকেলসহ ১০টি পণ্য দেওয়া হয়েছে।আয়োজকরা জানান, দুর্গোৎসবের আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং বিত্তবানদের দানশীলতায় উৎসাহিত করতেই এ উদ্যোগ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উদ্যোগ নেয়, কিন্তু পূজাকে কেন্দ্র করে এটি একটু অন্যরকম। আশা করি, এই উদ্যোগ সবসময় চলমান থাকবে।স্থানীয়রা চান, এরকম উদ্যোগ যেন সবসময় চলমান থাকে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার
প্রতিমা বিসর্জনে নৌকাডুবি: নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ Read more

গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ
সিংড়ায় ছাত্রলীগ-আ’লীগের নেতাদের বিরুদ্ধে ভাংচুর লুটপাটের অভিযোগ

নাটোরের সিংড়ায় বিএনপির নেতার ডাকা সালিশে যাওয়ার জেরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাদের হামলায় শফিকুল ইসলাম ও রহেদ আলী নামে দুইজনের Read more

৫৩ বছর পর ৪ নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২
৫৩ বছর পর ৪ নভোচারী নিয়ে চাঁদের দিকে রওনা দিলো নাসার আর্টেমিস-২

৫৩ বছরের বেশি সময় পর চাঁদের উদ্দেশে ৪ নভোচারী নিয়ে নাসার আর্টেমিস-২ নভোযান চাঁদের দিকে রওনা দিয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার Read more

জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ
জিম্মিদের ফেরাতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কয়েকজন মন্ত্রী ও এমপির বাড়ির সামনে বিক্ষোভ Read more

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন