কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে এ ঘটনাগুলো ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার মাতামুহুরী ব্রিজের নিচের দক্ষিণ পাশ থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত গিয়াস উদ্দিন কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদচর দীঘির পাড়ার বাসিন্দা।নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতেই গিয়াস উদ্দিনকে অপহরণ করা হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। শনিবার ভোরে স্থানীয় লোকজন ব্রিজের নিচে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এদিকে একই দিন সকালে উপজেলার বদরখালী এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন হারুন (৩২) নামে এক সিএনজি অটোরিকশাচালক। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখা হচ্ছে।দুইটি হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প
ইসরায়েল এবং গাজার সশস্ত্র গোষ্ঠী আমার প্রস্তাবে স্বাক্ষর করেছে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই বছর ধরে সংঘাতরত ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস তার প্রস্তাবিত যুদ্ধবিরতি Read more

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং
জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

অন্তর্বর্তী সরকার জাতীয় পতাকা পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি করা হয়েছে তা নাকচ করে Read more

গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ Read more

বরগুনায় থামছে না ডেঙ্গুর থাবা: শিশুসহ ১৭ প্রাণহানি, আক্রান্ত প্রায় ২ হাজার
বরগুনায় থামছে না ডেঙ্গুর থাবা: শিশুসহ ১৭ প্রাণহানি, আক্রান্ত প্রায় ২ হাজার

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছেই। সর্বশেষ, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত Read more

তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি
তফসিল নিয়ে সন্তুষ্ট বিএনপি

সিইসির ঘোষণায় জনগণ আশ্বস্ত হয়েছে, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন