জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলাতে ভাষণ দিতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৯টার একটু পরই ভাষণ শুরু করেন তিনি।বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করছে। এছাড়া ইউএন টিভিতেও সরাসরি দেখা যাচ্ছে।অনুষ্ঠান সূচি অনুযায়ী, নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় ইউএনজিএ অধিবেশন পুনরায় শুরু হয়। প্রধান উপদেষ্টা অধিবেশনে ১০ম বক্তা হিসেবে ভাষণ দেন।প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।এর আগে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস তার ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার সম্পর্কে বিশ্ববাসীকে জানাবেন।তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও বিশ্বমঞ্চে তুলে ধরবেন।প্রেস সচিব বলেন, এক্ষেত্রে ‘মূল বার্তা হলো- আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু
বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগার ঘটনা ঘটেছে, যা মর্মান্তিক এক নারীর মৃত্যুর কারণ হয়েছে। শুক্রবার (১৯ Read more

অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ
অপ্রয়োজনীয় চুরি শুধুই স্বভাব, না কি মানসিক রোগ

মানুষ সাধারণত অভাবের তাড়নায় কিংবা কোনো বিশেষ উদ্দেশ্যে চুরি করে। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের কোনো অভাব নেই, চুরি Read more

ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি

সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না— এমন Read more

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ব্রিটিশ রাজা চার্লসের চি‌ঠি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জা‌নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য Read more

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ছয় গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে নোয়াখালীর বিভিন্ন এলাকায় আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কিছু মুসল্লি। জেলার তিনটি উপজেলার অন্তত Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন