পিআর পদ্ধতির দাবি ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং হবে। আইনের বাইরে গিয়ে কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন সর্বদা প্রস্তুত রয়েছে।তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যারা নির্বাচনে অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৫৭
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৫৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন।এ নিয়ে চলতি Read more

কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা
কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা

পায়ে আলতা, খোপায় বাহারি ফুল, হাতে করতাল, আর মুখরিত পরিবেশে ঢোল ও মাদলের তালে রিমঝিম নাচ—এভাবেই রাজশাহীর নওগাঁয় উদযাপিত হলো Read more

‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায়  সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ Read more

নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার
নেত্রকোনায় আগুনে পুড়ল হরিজন পল্লীর ঘর, নিঃস্ব দুই পরিবার

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে হরিজন পল্লীর দুই ঘর পুড়ে ছাই। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন