মুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, সকালে রানা শেখের একতলা বাড়ির ছাদের পাশে আমগাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত রফিক শেখ ওই এলাকার বাসিন্দা। তিনি ৪ ছেলে ও ২ মেয়ের জনক। করোনাকালে স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বলে স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে।নিহতের পরিবার জানায়, রফিক শেখ মাসে ১০ হাজার টাকা বেতনে পাশের রানা শেখের বাড়ি দেখাশোনা করতেন। সম্প্রতি সেখানে রাতে অচেনা লোকজনের আনাগোনা হচ্ছিল। ঘটনার রাতে তিনি বড় মেয়েকে জানানোর পর রাত ২টার দিকে ঘর থেকে বের হন। ভোর ৪টার দিকে তিনি ঘরে না ফিরলে মেয়ে খুঁজতে গিয়ে আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান।চিৎকার শুনে নিহতের দুই ছেলে ও আশপাশের লোকজন দৌড়ে এসে দড়ি কেটে মরদেহ নামায়। তাদের দাবি, রফিক শেখকে হত্যা করে পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, মরদেহের প্রাথমিক সুরতহালে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপরও ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইতালিতে প্রবাসীদের পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী

ইতালির ভিচেনজা শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও ঈদ পুনর্মিলনী। রোববার (২২ মার্চ) “ইতালি বাংলা পরিবার”-এর উদ্যোগে Read more

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের
বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কাজের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রইছ্ উদ্দীন। তিনি Read more

দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি
দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব Read more

কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল
কিশোরগঞ্জে ১০ জনের প্রার্থীতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের তিনটি আসনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাই কার্যক্রম শেষে ১০ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।কিশোরগঞ্জ জেলা প্রশাসকের Read more

দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক
ট্রাম্প প্রশাসনের সেনা মোতায়েন রুখে দিলেন মার্কিন বিচারক

ক্যালিফোর্নিয়ায় অপরাধ দমনে ট্রাম্প প্রশাসনের মোতায়েন করতে চাওয়া ন্যাশনাল গাার্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন একজন ফেডারেল বিচারক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন