নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে জেলা বিএনপির আয়োজনে দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপের চত্বরে ফুল দিয়ে নতুন জনসমর্থনকে বরণ করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। জমায়েতে অংশগ্রহণকারীরা কণ্ঠ মিলিয়ে স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দোলাপাড়া ভবেতরণী দূর্গা মন্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়। বক্তব্য রাখেন গ্রামবাসী গজেন্দ্রনাথ রায়, সিমা রানী রায় ও প্রহলাদ রায়। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সুখে-দুঃখে একে অপরের পাশে থাকব। আমরা একসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’ সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, ‘বিএনপি প্রত্যেক ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে আমাদের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। কোন গুজবে কান না দেওয়ার আহ্বান জানাই—যদি কেউ মব সৃজনের চেষ্টা করে, দ্রুত প্রশাসনের কাছে জানাবো। নতুন স্বাধীন বাংলাদেশে অপরাধীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।’ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের Read more

জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স
জয়ের পথ খুঁজতে হবে: সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। তবে ভালো খেলেও শেষ পর্যন্ত জেতা হয়নি নাজমুল হোসেন শান্তদের। ড্র নিয়েই সন্তুষ্ট Read more

সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় উঠলো মাসুদ 

নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের Read more

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল
ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন, যা জানা গেল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ Read more

ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প
ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েল আর হামলা চালাবে না: ট্রাম্প

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ঘটনার পর উত্তেজনা Read more

কমছে চিনি ও সয়াবিন তেলের দাম
কমছে চিনি ও সয়াবিন তেলের দাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনি ও সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য ছাড়াও কমবে ক্রিকেট ব্যাটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন