নাটোরের সিংড়া উপজেলার বনকুড়ি মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অদ্ভুত এক দৃশ্যের জন্ম দেন এক ফুটবলপ্রেমী দর্শক। মাঠের পাশে থাকা একটি খেজুর গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।রবিবার (০২ নভেম্বর) বিকেলে স্থানীয় দুটি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। মাঠে জায়গা না পেয়ে অনেকে দাঁড়িয়ে খেলা দেখলেও, ওই যুবক দর্শক খেজুর গাছে উঠে ভিন্নধর্মী উপায়ে খেলা দেখেন। ওই দর্শকের পরিচয় জানা গেছে, তিনি তাড়াশ উপজেলার বিনোদপুর এলাকার আশকানের ছেলে মাসুদ (৩৩)এসময় মাঠে উপস্থিত দর্শকরা হাস্যরসের সৃষ্টি করেন এবং অনেকেই মোবাইলে সেই দৃশ্য ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেন।প্রীতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালক ফারুক হোসেন ও শাকিল জানান, এলাকাটিতে ফুটবল খেলাকে ঘিরে তরুণ, যুবক ও মুরব্বিদের উচ্ছ্বাস বরাবরই চোখে পড়ার মতো। তবে খেজুর গাছে উঠে খেলা দেখা এবারই প্রথম দেখা গেলো।একজন দর্শক হাসতে হাসতে বলেন, খেলার প্রতি এমন ভালোবাসা দেখলে মনটা ভালো হয়ে যায়, যদিও একটু ঝুঁকিপূর্ণ কাজ খেজুর গাছের মাথার উপরে ওঠা। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, নিহত ২

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের একটি খনিতে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। ২০১৫ সালের পর এই ধরনের ঘটনা প্রথম। Read more

এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য

২০২৫ সালের অমর একুশে বইমেলায় তরুণ কবি এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বুকওয়ার্ম Read more

দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
দুই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই ভারত সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে Read more

যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা
যুবলীগ নেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জের কাজীপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে Read more

বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের
বাংলাদেশকে ৫ বছরের জন্য লিজ চাইলেন জামায়াত নেতা তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। Read more

রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান
রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ৩০ জন শিশু মারা যায়। এদের মধ্যে ১ জনের পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন