নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।সম্প্রতি ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রীদের পাঠানো অধ্যক্ষের সেইসব মেসেজের স্ক্রিনশট কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।প্রজ্ঞাপনে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে অধ্যক্ষ পদ থেকে অপসারণ করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সিরাজগঞ্জে সংযুক্ত করা হয়েছে। এছাড়া আগামী ১৩ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত এবং ১৩ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিসিএস শিক্ষা ক্যাডারের আরো ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন কলেজে পদায়ন এবং ওএসডি করা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া
দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৬ মে) Read more

একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

নতুন ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৭৫৬ কোটি Read more

বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার
বাড়ির আঙ্গিনায় সবজি চাষের সময় গ্রেনেড উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়ে সবজি চাষ করার সময় একটি গ্রেনেড পাওয়া গেছে। খবর Read more

ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ
ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজায় যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে গাজা সফরে যাচ্ছেন আলোচিত জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ।রোববার (০১ জুন) জলবায়ু কর্মী Read more

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো

ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ধারা বন্ধ করতে সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন