নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন তিনিড. ইউনূস বলেন, ‘গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এ কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এ সময় আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি।’বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।এদিকে সার্জিও গোরকে গত মাসে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্ররা গত বছর যা করেছে, সেটি ভারত পছন্দ করেনি। এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে।’দেশটির গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে। তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে, গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন।’এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যার সৃষ্টি করছেন। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।’ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না।’এ সময় এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা।সর্বশেষ ২০১৪ সালে সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি ২০১৬ সালে হওয়ার কথা ছিল। তবে উরিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপরাগতা প্রকাশ করে ভারত। এরপর এ জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়।ভারত যদিও এখন সার্কের সদস্য। কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয় বিমসটেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে।সর্বশেষ বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান Read more

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। তিনি মনে করেন, ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত।বুধবার Read more

অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ
অব্যাহত থাকবে ৯ জেলার শৈত্যপ্রবাহ

হাড় হিম করা শীতে ৯ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকছে Read more

‘চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে আত্মহত্যা করবো’
‘চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে আত্মহত্যা করবো’

‌‌"চাঁদাবাজি সংক্রান্ত বিষয়ে যদি আমার কোনো জায়গায় সম্পৃক্ততা থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে আমি রাজনীতি তো দূরে থাক, আমি আত্মহত্যা Read more

সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম
সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়ল সবজির দাম

সপ্তাহের ব্যাবধানে বাজারে আবারও উর্ধ্বমুখী সবজির দাম। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ কম থাকায় এর প্রভাব পড়েছে পাইকারি ও Read more

এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত
এশিয়া কাপ হকির শিরোপা জিতে বিশ্বকাপে ভারত

এশিয়া কাপ হকির ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এতে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল ‘ম্যান ইন ব্লু’-রা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন