এশিয়া কাপ হকির ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এতে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতল ‘ম্যান ইন ব্লু’-রা। ফাইনালে ভারতের পক্ষে জোড়া গোল করেন দিলপ্রীত সিং। এছাড়া একটি করে গোল করেন সুখজিৎ সিং ও অমিত রোহিদাস।টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ফর্মে ছিল ভারত। ঘরের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে কোনো ম্যাচই হারেনি দলটি। শিরোপার পাশাপাশি ভারত নিশ্চিত করেছে আগামী হকি বিশ্বকাপের টিকিটও। বিশ্বের চতুর্থ দল হিসেবে প্রতিটি হকি বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তিও ধরে রেখেছে তারা।রোববার (৭ সেপ্টেম্বর) বিহারের রাজগীরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ভারত। ম্যাচের মাত্র ৩১ সেকেন্ডে রিভার্স হিটে বল জালে পাঠিয়ে এগিয়ে দেন সুখজিৎ সিং। প্রথম কোয়ার্টারে আরও কিছু আক্রমণ হলেও তা থেকে গোল আসেনি।দ্বিতীয় কোয়ার্টারে ভারতের লিড আরও বাড়ে। লং পাস পেয়ে চমৎকার গোল করেন দিলপ্রীত সিং। এরপর তৃতীয় কোয়ার্টারে রাজিন্দর সিংয়ের পাস থেকে আরও একটি গোল করেন দিলপ্রীত।চতুর্থ কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত ছিল। পাঁচ মিনিটের মাথায় চতুর্থ গোলটি করে ম্যাচ প্রায় নিশ্চিত করে নেয় তারা। তবে শেষ দিকে কোরিয়া একটি সান্ত্বনাসূচক গোল করে। পেনাল্টি কর্নার থেকেবল জালে জড়ান সন দাইন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে Read more

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আমিরাবাদ ইউনিয়নের চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পুরান Read more

শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুরে হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ মে) বিকেল Read more

ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট
ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট

রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন