বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দীঘলকান্দি মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও কুন্দারহাট হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাক ও বাস দুটিই পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে পড়ে থাকা সামনের গ্লাস দেখে বাসটি ‘পাভেল এক্সপ্রেস’ বলে শনাক্ত করা হয়। ওই সময় পিছন থেকে আসা একটি নোহা মাইক্রোবাসও পাভেল এক্সপ্রেস বাসে ধাক্কা দিলে সেটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরও বলেন, দুর্ঘটনায় এক হেলপার মারা গেছেন। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার Read more

রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, আহত ৮, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভূমিহীন পরিবারের দুটি ঘর উচ্ছেদ করতে গিয়ে বনবিভাগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বনবিভাগের ফাঁকা গুলি Read more

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের Read more

জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) রাতে দেশে ফেরেন তিনি।প্রধান Read more

করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু
করিমগঞ্জে পানিতে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশে গর্তের পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসমিন (৮) ও তাইয়বা (৯) নামের দুই শিশুর মৃত্যু Read more

এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল
এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি জানি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল নয়, সংগঠন নয়, সকল গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন