মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এবং শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বই উৎসব শিক্ষার্থীদের পড়ার আগ্রহ বাড়াবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও ইউনুছ খান-মাহমুদা খানম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদুর রহমান খান। বিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় আনন্দের হাসি, পুরো অনুষ্ঠানজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা

দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে বাগমারা উপজেলার কামারশিল্পের দোকানগুলো। রবিবার দুপুরে বাগমারার ভবানীগঞ্জ, কালিগঞ্জ ও Read more

বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ
বুধবার রাতে পরিবর্তন হবে কাবার গিলাফ

হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হবে পবিত্র কাবার গিলাফ। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে কাবার গিলাফ Read more

হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু
হৃদরোগে জবি ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা হাসিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (০৩ Read more

হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র
হার্ভার্ডের আরও ৬০ মিলিয়ন ডলারের অনুদান বাতিল করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে নাগরিক অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া Read more

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা
এসএসএফের প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন করা হচ্ছে: প্রধান উপদেষ্টা

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, গত বছরের ৫ আগস্ট এই বাহিনীর কিছু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন