অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ৬ দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর রাখেন এই কিংবদন্তি। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ইউটাহর বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।লস এঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরে জানা গেছে, পাবলিসিটি ফার্ম রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকের সিইও সিন্ডি বার্জারের এক বিবৃতিতে বলা হয়েছে, রেডফোর্ড ঘুমের মধ্যে মারা গেছেন এবং তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।বার্জার বলেন, ‘রবার্ট রেডফোর্ড মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইউটাহের পর্বতের মধ্যে অবস্থিত সানড্যান্সে তার প্রিয় আবাস্থলে মৃত্যুবরণ করেছেন। জায়গাটি তিনি ভীষণ ভালোবাসতেন। সেখানে তার প্রিয়জনেরা উপস্থিত ছিলেন।’রবার্ট রেডফোর্ড ১৯৬৯ সালে হিপি ওয়েস্টার্ন চলচ্চিত্র ‘বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’-এ পল নিউম্যানের সঙ্গে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।অভিনয়ে ২০ বছর পার করার পর তিনি ক্যামেরার পেছনে যান এবং অস্কারজয়ী পরিচালক হিসেবে খ্যাতি পান। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’-এর প্রতিষ্ঠাতাও তিনি। প্রকৃতিপ্রেমী এবং পরিবেশবাদী রেডফোর্ড ইউটাহের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ সংরক্ষণের জন্যও লড়েছেন এই অভিনেতা।রবার্ট চার্লস রেডফোর্ড জুনিয়র ১৯৩৬ সালের ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন একাউন্ট্যান্টের সন্তান ছিলেন। তার প্রথম স্ত্রী লোলা ভ্যান ওয়াগেননের পক্ষে তার চার সন্তান জন্ম নেয়। তাদের মধ্যে একজন শিশু অবস্থায় মারা যায়। ২০০৯ সালে জার্মান শিল্পী এবং দীর্ঘদিনের বান্ধবী সিবিলি জাগার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।বিশ্বব্যাপী ইংরেজি ভাষার চলচ্চিত্রে সুপরিচিত নাম রেডফোর্ড ‘অর্ডিনারি পিপল’ (১৯৮০) এর জন্য সেরা পরিচালকের অস্কার জেতেন এবং ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন।২০০২ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানসূচক অস্কার প্রদানকালে মার্কিন অভিনেত্রী বার্বরা স্ট্রেইস্যান্ড বলেন, ‘অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে রবার্ট রেডফোর্ডের কাজ সবসময় তার নিজের প্রতিচ্ছবি বহন করে; তিনি বুদ্ধিজীবী, শিল্পী, কাওবয়।’রেডফোর্ডের সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একটি ছিল ১৯৭৬ সালের ক্লাসিক আমেরিকান রাজনৈতিক থ্রিলার ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’ চলচ্চিত্রে। দুই সাংবাদিক কীভাবে ওয়াটারগেট কেলেঙ্কারি উদঘাটন করেন, এ সিনেমায় তা তুলে ধরা হয়।’দ্য স্টিং’ (১৯৭৩)-এ ১৯৩০-এর দশকের প্রতারক চরিত্রে অভিনয়ের জন্য তিনি একমাত্র সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পান। উদার ও পরিবেশপ্রেমী রেডফোর্ডের অন্যতম অর্জন ১৯৮৫ সালে স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’ চালু করা।হলিউডের বাণিজ্যিক এবং বৈচিত্র্যের অভাবের কারণে বিরক্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি শুরু করা হয় এবং এতে জিম জারমুশ, কুইন্টিন তারান্টিনো ও স্টিভেন সোডারবার্গের মতো প্রধান স্বাধীন পরিচালকরা বিকশিত হন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই Read more

আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
আজ সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ Read more

গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক
গ্রাহকের সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও মালিক

সঞ্চয় ও ডিপিএস এর নামে কমপক্ষে ২৫০ জন গ্রাহকের কাছ থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ Read more

মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল কালিয়াকৈর, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার পৃথক দুটি স্থানে—মৌচাক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন