ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।নিহত এ দখলদার সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। তিনি সপ্তম সাঁজোয়া বিগ্রেডের ৮২ নং ব্রিগেডের ট্যাংক ক্রু ছিলেন।প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মিখালোভিচ উত্তর গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হামলায় নিহত হয়েছেন। ওই হামলায় এক ট্যাংক কমান্ডার এবং একই ব্যাটালিয়নের অপর এক সেনা গুরুতর আহত হন।আরেক দখলদার অন্য আরেকটি হামলায় গুরুতর আহত হন। তিনি কমান্ডো ব্রিগেডের ইগোজ ইউনিটের সদস্য ছিলেন।আহত সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী।গাজায় প্রায় ৯০০ ইসরায়েলি সেনার মৃত্যুগত ৩০ জুলাই সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে সংবাদমাধ্যম কান নিউজ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৮৪৪ জন। এখন এ সংখ্যা আরও একজনে বেড়ে ৮৮১ জনে পৌঁছেছে।সূত্র: টাইমস অব ইসরায়েলএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার
বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড Read more

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। Read more

গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’
গাজায় আবারও ত্রাণবহর পাঠানোর ঘোষণা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফের ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’
‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’

গুলশানের চাঁদাবাজির ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন Read more

পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত
পাকিস্তানের হামলার ভয়ে ৩২ বিমানবন্দর বন্ধ করল ভারত

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বিবিসি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন