লবঙ্গ আমাদের রান্নাঘরের পরিচিত একটি মশলা। এটা খাবারে স্বাদ ও ঝাঁজ এনে দেয়। তবে রান্নার বাইরেও লবঙ্গের রয়েছে অসাধারণ ভেষজ নানা ঔষধি গুণে ভরপুর। সর্দি-কাশি থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পর্যন্ত লবঙ্গের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সকালে খালি পেটে লবঙ্গ খেলে একাধিক সমস্যার সমাধান পাওয়া যায়। সুস্বাস্থ্য নিশ্চিতে তাই নিয়মিত লবঙ্গ খাওয়া উচিত মনে করছেন পুষ্টিবিদরা।চিরসবুজ লবঙ্গগাছের ফুলের কুঁড়িই হলো লবঙ্গ বা লং। এতে থাকা ‘ইউজেনল’ নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়। সর্দি-কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধক্ষমতা অনেকটাই শক্তিশালী করে তোলে এটি। খালি পেটে এটি খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে। এ প্রসঙ্গে পুষ্টিবিদ আঞ্জুমান আরা শিমুল বলেন, ‘খালি পেটে লবঙ্গ খাওয়া সুস্বাস্থ্যের জন্য উপকারী। তবে পরিমিত মাত্রার বেশি খেলে হিতে বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয়।’এক নজরে দেখে নিই, খালি পেটে লবঙ্গ খাওয়ার কিছু উপকারিতার কথা:১। লবঙ্গতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে, ফলে গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।২। এটি পেট ফাঁপা বা অম্বলের সমস্যা কমাতেও সাহায্য করে।৩। খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার বাড়ে, যা ক্যালরি দ্রুত পোড়াতে এবং চর্বি কমাতে সাহায্য করে।৪। লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে।৫। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি, কাশি ও ফ্লুর মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।৬। লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।৭। এটি মানসিক চাপ ও উদ্বেগ কমাতে পারে।৮। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করে।৯। লবঙ্গ লিভারের জন্য উপকারী এবং লিভারের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে ভূমিকা রাখে।১০। রক্তে শর্করার মাত্রা কমাতে লবঙ্গের নাইজেরিসিন উপাদানটি দারুণ কাজ করে। তাই ডায়াবেটিসের রোগীরা এই রোগ নিয়ন্ত্রণের জন্য লবঙ্গ খাওয়ার অভ্যাস করতে পারেন।১১। মাথাব্যথায় বেশ কার্যকরী লবঙ্গ।১২। পাকস্থলীতে আলসারের সমস্যা এড়াতে লবঙ্গ খেতে পারেন। কারণ এটি পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে।১৩। লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, ফ্ল্যাভনয়েড ইত্যাদি উপাদান, যা আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। এ ছাড়াও এটি হাড়ের কোষ মেরামত করতে সাহায্য করে।১৪। লবঙ্গে থাকা অ্যান্টি ভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান রক্তের থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে।এসব উপকারিতা পেতে প্রতিদিন দুটি করে লবঙ্গ খালি পেটে খেতে পারেন। তবে এর বেশি খাবেন না। কেননা বেশি পরিমাণে লবঙ্গ খেলে শরীরে উপকারের চেয়ে অপকারই ডেকে আনে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা বিমান বন্দরে পৌঁছান তিনি।এর আগে, Read more

জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব
জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‌‘আওয়ামী লীগের বিষয়ে Read more

ঈদের স্পেশাল শির খুরমা
ঈদের স্পেশাল শির খুরমা

নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মিষ্টান্নতে খেজুর আছে। যা খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। শির খুরমা হলো একটি Read more

মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর
মোদির ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছি: জয়শঙ্কর

বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিকনির্দেশ করবে বলে জানিয়েছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন