স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের স্মরণের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। কাদের বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি আরো এগিয়ে যাওয়ার জন্য তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় বাকপ্রতিবন্ধী আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মো. সোলায়মান হোসেনের ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস এর চ্যাম্পিয়ন হয়ে ১টি স্বর্ণপদক লাভ করেন। তার জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস-এ অংশ গ্রহণ করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসকে/আরআই
Source: সময়ের কন্ঠস্বর
