জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর কামরুলকে ১০ দিনের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান মনির।এ ঘটনায় মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারনামীয় আসামি।উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় রিমান্ড ভোগ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন যাত্রীই নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।  এক প্রতিবেদনে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত ও এনসিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত ও এনসিপি

বিএনপির পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শনিবার Read more

তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়
তেঁতুলিয়ার আকাশে শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখতে পর্যটকদের ভিড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে টানা তিন দিন ধরে দেখা মিলেছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। এই পর্বত এক পলক দেখতে প্রতি Read more

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক
অবৈধ পথে ইতালি পাড়ি, সাগরে নিখোঁজ সিরাজগঞ্জের যুবক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক যুবক অবৈধ পথে ইতালি যাত্রাকালে সাগরে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।ছেলেকে ইতালি পাঠাতে জমি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন