ইসরায়েল যদি দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।জাপানের প্রধানমন্ত্রী বলেন, “জাপান এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তবে এই স্বীকৃতি প্রদান সময়ের ব্যাপার মাত্র। জাপানের জনগণ দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে এবং উপযুক্ত সময়ে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবো।”“সেই সঙ্গে আমি বলবো, সম্প্রতি ইসরায়েলের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা একাধিকবার দ্বিরাষ্ট্র সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করছেন এবং এতে জাপানের জনগণ খুবই ক্ষুব্ধ।”“আমি স্পষ্টভাবে বলতে চাই, ভবিষ্যতে যদি ইসরায়েল কখনও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে কোনো প্রকার বাধা দেয়, তাহলে তার প্রতিক্রিয়া হিসেবে জাপান কিছু নতুন পদক্ষেপ নেবে এবং সেসব পদক্ষেপ হবে কঠোর।”উল্লেখ্য, গত সোমবার ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নের দাবিতে বৈশ্বিক সম্মেলন করেছে ফ্রান্স এবং সৌদি আরব।সেই সম্মেলনে এবং সম্মেলনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ বেশ কয়েকটি দেশ।জাপানও স্বীকৃতি দিতে প্রস্তুত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে শেষ পর্যায়ে পিছিয়ে আসে টোকিও।বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ৮০ শতাংশই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি
সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী Read more

মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর
মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

রাজধানীর মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।ক্রিকেটারদের Read more

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, পবিত্র ঈদুল ফিতরের একটি মাত্র জামাত সকাল সাড়ে ৮টায় ঢাকায় হাইকোর্ট Read more

আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন
আদালতে আবেদন খারিজ, ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে প্যালেস্টাইন অ্যাকশন

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার সিদ্ধান্তে আপাতত কোনো আইনি বাধা থাকছে না। Read more

নড়াইলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
নড়াইলে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় পরনে থাকা ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম শিরিন আক্তার শারমিন (৩২)।বুধবার Read more

হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়াতে পারলো না বাংলাদেশ

বাংলাদেশ বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও জয় পেলো পাকিস্তান। রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন