জাতিসংঘ সদর দফতরে এসকেলেটরে ডোনাল্ড ট্রাম্প উঠার সময় বিকল হয়ে যাওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট কর্মীদের বরখাস্তেরও আহ্বান জানানো হয়।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ওঠার সময় এসকেলেটর হঠাৎ থেমে যায়। এতে তাদের বাকি সিঁড়ি হেঁটে উঠতে হয়।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেন, যদি জাতিসংঘের কেউ ইচ্ছাকৃতভাবে এসকেলেটর বন্ধ করে থাকে, তবে তাদের অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে।তিনি আরও বলেন, ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী নাকি মজা করে বলেছিলেন, ট্রাম্পের আগমন উপলক্ষে তারা এসকেলেটর ও লিফট বন্ধ করে দেবেন এবং বাজেট সংকটের অজুহাত দেখাবেন।ঘটনার পর সাধারণ পরিষদে ভাষণে ট্রাম্প বলেন, জাতিসংঘ থেকে আমি যা পেলাম তা হলো একটি এসকেলেটর, যা মাঝপথে এসে থেমে গেল। এমআর-২
Source: সময়ের কন্ঠস্বর
