চলতি এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠার দৌড়ে কিছুটা এগিয়ে গিয়েছে লিটন দাসের দল। তবে ফাইনালে পৌঁছাতে হলে এখনও কমপক্ষে একটি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে টাইগারদের। আর এ দৌড়ে এগিয়ে যেতে হলে বাংলাদেশকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।সুপার ফোরের ম্যাচে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে এ ম্যাচ।এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত দল ভারত। ফলত, এ ম্যাচে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বাদ পড়া শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দারুণ শুরু করেছে বাংলাদেশও।পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা সব দিকেই ভারতের চেয়ে যোজন যোজন দূর পিছিয়ে বাংলাদেশ। তবে দলটির সাম্প্রতিক পারফরম্যান্সে এ ম্যাচে আশা দেখছেন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সমর্থকরা। তাছাড়া টুর্নামেন্টের চলতি আসরে ভারতের পর বাংলাদেশের বোলিং পারফরম্যান্সকে রাখায় যায়। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা। পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হওয়ার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে সম্ভাবনা বাড়তে পারে বাংলাদেশের।এদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত তেমন কোনো বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়নি ভারতকে। গ্রুপ পর্বে ওমান ও আরব আমিরাতের বিপক্ষে দাপট দেখিয়েই জিতেছে তারা। তাছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে সূর্য কুমার যাদবের দল।দুই দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে ১৭ বার। যার ১৬ টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ‘মেন ইন ব্লু’রা। নিজেদের মাটিতে ভারত বাংলাদেশকে হারিয়েছে ৬ ম্যাচে। বাংলাদেশের একমাত্র জয়টি অবশ্য ভারতের মাটিতেই (দিল্লিতে)।নিরপেক্ষ ভেন্যুতে ভারত বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে ৭ ম্যাচে। অন্যদিকে, নিরপেক্ষ ভেন্যুতে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি টাইগাররা।দুদলের শেষ দেখা হয়েছিল ২০২৪ সালের ১২ অক্টোবর। ৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ভারত।তবে এসব পরিসংখ্যানকে আমলে নিতে চান না বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যে কোনো দলের কাছে হারতে পারে ভারত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কী করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’তিনি আরও বলেন, ‘সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি Read more

পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’
পত্রিকা: ‘হাদির মৃত্যুর পর ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা’

আজ শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর পাতাজুড়ে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর এবং এই সংবাদ আসার পর দেশের নানা Read more

ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় বেনাপোলে তারাগঞ্জের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান (৫২) কে গ্রেফতার Read more

জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান
জীবনের জন্য একটি লড়াই, খায়রুল ইসলামের পাশে দাঁড়ানোর আহ্বান

রাজশাহীর বাগমারা উপজেলার ছোট্ট গ্রাম জাঙ্গালপাড়ায় বাস করতেন মোঃ খায়রুল ইসলাম। জীবন ও জীবিকার জন্য নিরলস পরিশ্রম করতেন তিনি। একসময় Read more

ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী
ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

পাকিস্তানের ২ শীর্ষ মন্ত্রী এ মাসের শেষ দিকে পৃথক সফরে ঢাকায় আসছেন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট Read more

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনা নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনা নিহত ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুপুর ও বিকালে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন