মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।রোববার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় এ উত্তেজনা শুরু হয়। এ সময় উভয়পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ ছাত্রনেতারা। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এসি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তিনি আরও বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে আসলে কী হয়েছে। যদি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে তিনি হতাহতের কোনো সংবাদ দিতে পারেননি।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
টেকনাফে এক কোটি মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের Read more

স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক
বেনাপোলে ইমিগ্রেশন ফরম জালকারি চক্রের ৪ সদস্যকে আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন পাসপোর্ট যাত্রীদের জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন Read more

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী
এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ Read more

আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল
আগামীকাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া Read more

৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান
৪৮ ঘণ্টায় ৪৪ ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত: ইরান

ইসরাইলের ৪৪টি ইসরাইলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় এসব ড্রোন ও কোয়াডকপ্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন