চীনের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন হে নামের এক তরুণ। ওই কোম্পানির মালিক ঝু। কদিনের মাঝেই দুজনের বেশ খাতির জমল। প্রেম হলো। বিয়ের কথাও উঠল। ওই বিয়ে নিয়েই যত কাণ্ড!হে ও ঝু দুজনেই ছিলেন বিবাহিত। তবে অফিসের বস ঝু এতটা আকৃষ্ট হয়ে পড়লেন যে হে’কে অনুরোধ করে বসলেন, তার স্ত্রীকে তালাক দিতে। হে ওই ঘরের স্ত্রী ও সন্তানদের জন্য ক্ষতিপূরণ চান। ঝু ওই সময় তিন মিলিয়ন ইউয়ান (প্রায় ৪,২০,০০০ মার্কিন ডলার) দিয়ে দেন। যা বাংলাদেশের টাকায় ৫ কোটিরও বেশি।ঘটনা এখানেই থেমে থাকেনি। হে’কে বিয়ে করে এক বছর সংসার করার পর ঝু বুঝতে পারেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন। হে’র সঙ্গে তার সম্পর্কও ভালো যাচ্ছিল না। আলাদা হয়ে যাওয়া ঝু এসময় আরেক কাণ্ড করে বসেন। হে ও তার সাবেক স্ত্রীর কাছে টাকা দাবি করেন। ওই ঘটনা পরে নানা জায়গা ঘুরে আদালতে পৌঁছায়।চীনের চংকিং শহরের আদালতে প্রথম বিচারে রায় হয় যে, ওই অর্থ ফেরত দিতে হবে। কিন্তু দ্বিতীয় বিচারে এই রায় বাতিল করা হয়। হুয়াশাং ডেইলির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।প্রেম ও বিয়ের এই পাগলামির ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ঝু ব্যবসায়ী নারী। চংকিং-এ একটি কোম্পানি পরিচালনা করেন। তবে তার ব্যবসার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হে ও তার স্ত্রীর কাছে টাকা চাইলে দুজনেই টাকা দিতে চাননি। তাই বাধ্য হয়ে ঝু আদালতে মামলা করেন অর্থ ফেরতের দাবিতে। প্রথম আদালত রায় দেয়, অর্থটি জনস্বার্থ ও নৈতিকতার বিরুদ্ধে ‘অবৈধ উপহার’, তাই ফেরত দিতে হবে।কিন্তু চেন ও হে আপিল করেন। উচ্চ আদালত রায় দেয়, ঝু পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি যে অর্থটি উপহার ছিল। বরং অর্থটিকে হের পক্ষ থেকে তালাকের ক্ষতিপূরণ ও সন্তানের লালনপালনের খরচ হিসেবে ধরা হয়।আদালত আরও বলে, হে’র তালাকের প্রক্রিয়াটি অর্থ দিয়ে দ্রুত করার পর আবার ফেরত চাইতে যাওয়া ঝু’র অসততার প্রমাণ। ফলে আগের রায় বাতিল হয় এবং চেনকে অর্থ ফেরত দিতে হয়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি
নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি

নারায়ণগঞ্জে পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হলো 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালিত হয়েছে৷ 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগানে শহরের নারায়ণগঞ্জ প্রেস Read more

মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে ভারতীয় শাড়িসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় শাড়িসহ জিয়া উদ্দিন বাবুল (৩০) ও রিয়াদ হোসেন (২৬) নামের Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ Read more

প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়
প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন চুয়াডাঙ্গায়

ভালোবাসার টানে হাজার মাইল দূর মালয়েশিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে ছুটে এসেছেন স্মৃতিনূর আতিকা বিনতে আব্দুল ওহাব (৩০) নামের এক তরুণী। Read more

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ডকে সামনে রেখে বাবর আজম দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলতে নেমেছিলেন। সে জন্য মাত্র ৯ Read more

আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, আরাকান আর্মি
আবারও ১২ জেলেকে ধরে নিয়ে গেছে, আরাকান আর্মি

সাগরে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাফনদীর নাইক্ষ্যংদিয়া নামক জলসীমা থেকে ফিশিং ট্রলারসহ ১২ জন জেলেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন