রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত বাস ও লেগুনা চলাচলে চলমান নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রিকশাভাড়া নির্ধারণ, বিকল্প পরিবহন ব্যবস্থা গ্রহণ এবং মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ট্রাফিক লালবাগ জোনের কর্মকর্তা, পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।সভার মূল সিদ্ধান্তসমূহ:১. রায়সাহেব বাজার–বাহাদুর শাহ পার্ক রুটে বাস ও লেগুনার নিষেধাজ্ঞা স্থায়ীভাবে কার্যকর থাকবে।২. ফজর ও গভীর রাতে চলাচলকারী বাসগুলোকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।৩. রায়সাহেব বাজার থেকে সদরঘাট পর্যন্ত রিকশাভাড়া নির্ধারণে প্রক্টরের নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়েছে।৪. রিকশার পাশাপাশি ই-কার পরীক্ষামূলকভাবে চালানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।৫. মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় স্থানে সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্পিড ব্রেকার স্থাপন করা হবে।৬. বিশ্বজিৎ চত্বরে একটি স্মারক নির্মাণ করা হবে।সভায় জানানো হয়, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমেছে। শিক্ষক-শিক্ষার্থী ও আইনজীবীদের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অনিয়ন্ত্রিত পরিবহনের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে এর সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।এ ছাড়া, বাহাদুর শাহ পার্কের চারপাশে অবৈধ স্থাপনা অপসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে পার্কের পরিবেশ উন্নত করতে গাছ ও ফুলের টব বসানো হয়েছে।সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের হাওরিয়াচালা গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রক্তাক্ত অবস্থায় মরদেহটি ঘরের আড়ার সঙ্গে Read more

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান রিজভীর
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান রিজভীর

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী।শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর Read more

লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে
লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখের বেশি শিক্ষার্থী, দেখবেন যেভাবে

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ Read more

এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন
এপ্রিলে সড়কে প্রাণ হারিয়েছেন ৫৮৮ জন

সারাদেশে এপ্রিল মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত হয়েছে। এরমধ্যে ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড Read more

রাজধানীতে পৃথক এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ২
রাজধানীতে পৃথক এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত ২

রাজধানীর কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের দুজনের Read more

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মঞ্জু গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত মামলার এজহারভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখার সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন