রাজধানীর কমলাপুরে শাশুড়িকে দেখতে গিয়ে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারী তার দেবরের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে।রবিবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর বাড়িতে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তার মেয়ে মিথিলা (২২) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে আর ছেলে মাহদি হাসান মাফি (১৯) বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। নিহতের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার মেঝ ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর বড় ভাই ও ভাবি আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান নিয়ে থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসেন আয়শা। এ সময় বাড়ির সামনেই মেঝ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বজনদের দাবি, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এর আগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবি আয়শা খানমের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু মাসুদের স্ত্রীর সঙ্গে কারও কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করতেন মাসুদ। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেননি কেউ। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানায় অবগত করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচারে ইসির নিষেধাজ্ঞা

পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক অপব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডাকযোগে পাঠানো ব্যালটের খামের ওপর Read more

এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ
এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (১০ অক্টোবর) সকালে Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে সদর উপজেলার দু' প্রতিষ্ঠানকে ৬৫ Read more

রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
রোহিঙ্গা ক্যাম্পে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে বস্তাবন্দি অবস্থায় তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) Read more

ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ
ধামইরহাটে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর ধামইরহাটে নিম্ন আয়ের মানুষদের জন্য নায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ছয় জনকে ওএমএস Read more

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। আজ ভোরে থেকে ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন