মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ জনশক্তি বিভাগে (JTK) অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (KESUMA)।সোমবার (২৩ জুন) মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় মজুরি আলোচনা পরিষদ আইন ২০১১ (আইন ৭৩২)-এর ৪৪ ধারা অনুযায়ী, প্রতিটি নিয়োগকর্তা চুক্তি মোতাবেক নির্ধারিত পরিমাণ বেতন দিতে বাধ্য।বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের *ন্যূনতম মজুরি আদেশ (PGM 2024)* অনুযায়ী মাসিক বেতন ন্যূনতম ১,৭০০ রিঙ্গিত হতে হবে। এটি কর্মীর মৌলিক বেতন কিংবা মাসিক মোট উপার্জন হিসাবেই বিবেচিত হবে।  যেসব কর্মী কাজের ধরণ, কমিশন, টনেজ বা অ্যাসাইনমেন্ট অনুযায়ী বেতন পান, তাদের আয়ের হারও মাসিক ন্যূনতম মজুরির সমপর্যায়ের হতে হবে, এমন নির্দেশ রয়েছে পিজিএম ২০২৪-এর অনুচ্ছেদ ৩(২) ও ৫(২)-তে।মানবসম্পদ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই ন্যূনতম বেতন আইন লঙ্ঘন করলে নিয়োগকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকার মানুষের স্বস্তির জায়গা বাহদুর শাহ পার্ক
পুরান ঢাকার মানুষের স্বস্তির জায়গা বাহদুর শাহ পার্ক

রাজধানী ঢাকা যা পুরান ঢাকার সদরঘাট এলাকার সন্নিকটে লক্ষীবাজার অবস্থিত একটি ঐতিহাসিক উদ্যান। এই বাহাদুরশাহ পার্ক এই স্থানটি বহু ঐতিহাসিক Read more

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

কক্সবাজার সদরের লিংকরোড স্টেশন এলাকায় ভবন থেকে পড়ে শেখ মেজবাহ উদ্দিন চৌধুরী (৪৮) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ Read more

কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু
কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ Read more

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু, হাসপাতাল সিলগালার নির্দেশ
কালিয়াকৈরে ভুল রক্ত পুশে রোগীর মৃত্যু, হাসপাতাল সিলগালার নির্দেশ

গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান। Read more

বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা
বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৪ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল Read more

আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ
আবারও হ্যাকারদের দখলে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিসিয়াল ফেসবুক পেজ ফের হ্যাকারদের দখলে পড়েছে। এর আগে পেজটি হ্যাক হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন