ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ব্যালন ডি’অর জিতলন ওসমান দেম্বেলে। গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি’র হয়ে ট্রেবল জয়ে এ সাফল্য অর্জন করেছেন তিনি। এছাড়া টানা তৃতীয় বারের মতো নারী বিভাগে ব্যালন ডি’অর জিতলেন আইতানা বোনমাতি। এবারের বর্ষসেরা ক্লাব, কোচ, গোলকিপারের পুরস্কারও গেছে পিএসজির ঘরে। আর সব পুরষ্কার এই ফ্রেঞ্চ ক্লাবে যাবেই না বা কেন! গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, ফ্রেঞ্চ লিগ-১ সহ ট্রেবল জিতেছে লুই এনরিকের শিষ্যরা।গত মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন ওসমাল দেম্বেলে। চ্যাম্পিয়নস লিগ জয়ে করেছেন আট গোল।  এই পারফরম্যান্সই তাকে প্রথমবারের মতো এনে দিয়েছে ব্যালন ডি’অর। লিগ, কোপা দেল রে ও সুপার কোপা জিতেও দ্বিতীয় হয়ে থাকতে হলো লামিন ইয়ামালকে। তবে হতাশার মাঝেও করতালি দিয়ে অভিননন্দন জানিয়েছেন দেম্বেলেকে। একদম খালি হাতেও ফিরতে হয়নি লামিনকে। ২১ বছরের কম বয়সীদের মধ্যে বর্ষসেরা হিসেবে কোপা ট্রফি জিতে নিয়েছেন স্প্যানিশ তারকা।নারী ফুটবলে শ্রেষ্ঠত্য ধরে রাখলেন আইতানা বোনমাতি। টানা তৃতীয়বারের মত জিতলেন ব্যালন ডি’অর। নারী ফুটবলে তিনবার ব্যালন ডি’অর জেতেনি আর কেউ। বর্ষসেরা কোচের ট্রফি বুঝে নেন ইংল্যান্ডের কোচ সারিনা ভিগমান।আরও যারা পুরস্কার জিতলেন- ব্যালন ডি’অর (পুরুষ) ওসমান দেম্বেলে (ফ্রান্স/পিএসজি)- ব্যালন ডি’অর (নারী) আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)- কোপা ট্রফি (পুরুষ) লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)- কোপা ট্রফি (নারী) ভিকি লোপেজ (স্পেন/বার্সেলোনা)- লেভ ইয়াসিন ট্রফি (পুরুষ) জিয়ানলুইজ দোন্নারুমা (ইতালি/পিএসজি)- লেভ ইয়াসিন ট্রফি (নারী)হান্না হ্যাম্পটন (ইংল্যান্ড/চেলসি)- জার্ড মুলার ট্রফি (পুরুষ) ভিক্টর গিওকেরেস (সুইডেন/আর্সেনাল)- জার্ড মুলার ট্রফি (নারী) ইওয়া পাজোর (পোল্যান্ড/বার্সেলোনা)- ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ) লুইস এনরিকে (পিএসজি)- ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী) সারিনা উইগম্যান (নেদারল্যান্ডস/ইংল্যান্ড)- ক্লাব অব দ্য ইয়ার (পুরুষ)প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি/ফ্রান্স)- ক্লাব অব দ্য ইয়ার (নারী)  আর্সেনাল (আর্সেনাল/ইংল্যান্ড)- সক্রেটিস অ্যাওয়ার্ডজানা ফাউন্ডেশন (স্পেন)আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক
চট্টগ্রামে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি উপজেলার বৈরাগ ইউনিয়নের আদিনাথ সিংহের বাড়ি Read more

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (১২ Read more

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ Read more

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস
বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: ড. ইউনূস

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথিভবন Read more

কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট
কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব: ইরানের প্রেসিডেন্ট

ইরানি সরকারের প্রতিটি সেক্টরকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন দেশটির প্রেডিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন