মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে খুন করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, ‘ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে।’তিনি জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদার স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর জীবিকার তাগিদে তিনি জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি কুমুরিয়ায় হলেও সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন।তিনি আরও জানান, রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ী গ্রামে তিনি একাই থাকতেন। তবে ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন।ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে খুন হয়েছে এটা সঠিক, তবে ডাকাতি কী না এখনই বলা যাচ্ছে না। তদন্ত চলমান রয়েছে, পরে বিস্তারিত বলতে পারবো।’এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুর খুন, পুত্রবধূর যাবজ্জীবন
কুমিল্লায় পরকীয়ায় বাধা দেওয়ায় শ্বশুর খুন, পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লার লাকসামে শ্বশুরকে হত্যার দায়ে পুত্রবধূ মোছাঃ তাসলিমা আক্তারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পরকীয়ায় বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি Read more

তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে
তালেবান সরকারের আমন্ত্রণে মামুনুল হকসহ ৬ আলেম আফগানিস্তানে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ প্রখ্যাত ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) তারা দেশটির Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় একশো। অবরুদ্ধ এই উপত্যকাটিতে Read more

চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে অর্নাস পড়ুয়া সাগরিকা খাতুন (২০) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন