সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া একটি রেস্টুরেন্টে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্যে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদারসহ ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর সলংগা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব রনজু আহমেদ মন্সী উল্লাপাড়া উপজেলার সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করে বলেন, কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। তিনি অভিযোগ করে আরো বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে। ৩১ সদস্য কমিটির মধ্যে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেন। এ সময় তারা ত্যাগী নির্যাতিত কর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান করেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নবগঠিত সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ অনেকে। এ সময় আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রত্যয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। Read more

তৃতীয়বারের মতো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান
তৃতীয়বারের মতো  ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো Read more

ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত
ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত

ইরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বাহিনীর ছোড়া Read more

চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার রেললাইন থেকে যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রেললাইন থেকে আসিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আসিফ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রাজ্জাকের Read more

ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী
ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলেন পাহলভী

ইরানে শাসনব্যবস্থার পতন এবং নতুন একটি স্বাধীনতার পর দেশটি অবিলম্বে ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে  সম্পর্ক স্বাভাবিক করবে।  বৃহস্পতিবার Read more

গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০
গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন