যশোরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হুদার মোড়ে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- ফরিদপুরের মধুখালী থানার মেছারদিহা গ্রামের হারুন বিশ্বাসের ছেলে মনির হোসেন (২৮), সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পুরুরা আলতা গ্রামের চুন্নু মাতব্বরের ছেলে সোহেল মাতব্বর (২৭) ও জুইকান্দা গ্রামের ওহাব মাতব্বরের ছেলে শফিক মাতব্বর (৩৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।স্থানীয়রা জানান, হুদার মোড়ে গরু চুরি করার সময় মনির হোসেন, সোহেল ও শফিক মাতব্বর জনতার হাতে ধরা পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, গণপিটুনির শিকার তিনজনের অবস্থা গুরুতর।যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার ৩ জনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তারা হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক
খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের Read more

দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!
দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুর দরকার ১ লক্ষ টাকা, মাকে নিয়ে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে!

অসহায় মিজু রেললাইনের জায়গায় থাকেন। মিজুর মা অন্যের বাড়িতে কাজ করলে মিজু খেতে পারে, আর কাজ না করলে না খেয়েই Read more

ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত
ভারতে ফের ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলট নিহত

ভারতের রাজস্থানের চুরু জেলার ভানুদা গ্রামে বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন Read more

নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার
নোয়াখালীতে শীর্ষ সন্ত্রাসী দেলু গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে নৃশংসভাবে হত্যার শিকার হন বিজয় নামের এক যুবক। সেই হত্যা Read more

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ Read more

নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিলেন জামাই
নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন দিলেন জামাই

লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুর বাড়ির বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বসতঘরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন