যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে ডিবি (গোয়েন্দা) পুলিশ আটক করেছে।অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে আটক করা হয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। আশিকুল হক অন্তু ময়মনসিংহ ফুলবাড়িয়া আমতলী গ্রামের বাসিন্দা ও যবিপ্রবি ২০১৮-১৯ সেশনের সিএসই বিভাগের ছাত্র।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে আটকের সময় অন্তুসহ আরও ৩/৪ জন ডিভাইসের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অন্তুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এস ২৫ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে মোবাইলের বিভিন্ন লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন, তিনি একজন অবৈধ এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা করতেন এবং ‘আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন দিতেন।বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে জানা যায়, আশিকুল হক অন্তু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন। এর আগে মাদকের সঙ্গেও জড়িত থাকার অভিযোগে তাকে শহিদ মশিউর রহমান হল থেকে বহিষ্কার করা হয়েছিল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক
বেনাপোলে ৬০ লাখ ৪৫ হাজার টাকার ভায়াগ্রা পাউডার আটক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে Read more

বাংলাদেশে ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ান রাষ্ট্রদূত
বাংলাদেশে ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ান রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী রোববার ২০ জুলাই সকালে ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত Read more

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ
মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিজেপি শাসিত রাজ্য গুজরাট। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তবে হঠাৎ মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র Read more

নুরের সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া
নুরের  সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও Read more

বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন: খন্দকার মোশাররফ
বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন: খন্দকার মোশাররফ

অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন