যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।শনিবার (১৭ মে) দুপুরে যশোর ৪৯ বিজিবি‘র এব প্রেসনোটে জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি‘র যশোর ব্যাটালিয়নের টহলদল বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালীন এসএ পরিবহনে পাঠানোর উদ্দেশ্যে ভ্যান যোগে চোরাকারবারীরা কয়েকটা বস্তাভর্তি মালামাল নিয়ে আসে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তাভর্তি মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিজিবির টহলদল ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ভায়াগ্রা পাউডার (সিলডেনাফিল সাইট্রেট) আটক করে। আটককৃত ভায়াগ্রার সিজার মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ

এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। Read more

বিসিসি’র মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ
বিসিসি’র মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ

এবার বরিশালের সিটি মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে নাম ঘোষণার Read more

স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ
স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?
লজ্জ্বার ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ, ‘শিক্ষানবিশকাল’ শেষ হবে কবে?

আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ধবলধোলাই করেছে আফগানিস্তান। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সে হারের পর সিরিজের তৃতীয় ও শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন