উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ সমতায়। ফলে ম্যাচ গড়াই পেনাল্টি শুট আউটে। সেখানেই স্পেনকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখল সারিনা উইগম্যানের দল।রোববার (২৮ জুলাই) ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্পেন। বল দখলে আধিপত্য, একের পর এক আক্রমণ—সবকিছুতেই এগিয়ে ছিল তারা। ম্যাচের প্রথম গোলটিও করেছিল স্প্যানিশরা। ২৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেডে গোল করেন মারিওনা কালদেন্তে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দু’দলের কেউই। দ্বিতীয়ার্ধের ৫৭তম হেডে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যালেসিয়া রুশো। এর পর ম্যাচে দুই দলই গোলের খোঁজে আক্রমণ চালালেও আর কেউ জাল খুঁজে পায়নি।নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে।সেখানে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। প্রথম শটেই বেথ মিড ‘ডাবল টাচ’ করে বসেন। ফলে নিয়ম অনুযায়ী, গোলটি বাতিল করা হয়। কিন্তু এরপর ঘুরে দাঁড়ায় তারা। পরবর্তী চার শটের তিনটি জালে জড়ায় ইংলিশ ফুটবলাররা। অন্যদিকে স্পেন তাদের তিনটি শটেই ব্যর্থ হয়। যার মধ্যে দুটি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক হানাহ হ্যাম্পটন।ম্যাচের পুরো সময় বল দখলে এগিয়ে ছিল স্পেন। পুরো ম্যাচে প্রায় ৬৫ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। তারা ২২টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ইংল্যান্ড শট নেয় ৮টি, যার ৫টিই ছিল অন টার্গেট।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির
জেলখানায় থাকা ভোটারদের ভোটদানে বিশেষ নির্দেশনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের কোনো জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) Read more

শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের Read more

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার Read more

নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা
নান্দাইলে গলায় ফাঁস দিয়ে অটোরিকশা চালকের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে বসতঘরের পিছনে জাম্বুরা গাছে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ফয়সাল মিয়া (২০)নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১৩ Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

রাস্তায় ট্রাকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে দুইজন আটক
রাস্তায় ট্রাকে চাঁদা তোলার সময় সেনাবাহিনীর হাতে দুইজন আটক

রাস্তায় ট্রাক থামিয়ে চাঁদা তোলার সময় ঠাকুরগাঁওয়ের দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।শনিবার (০২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন