ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদল নেতা দেওয়ান ফজলে হাসান নিয়ন । সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের মুক্তমঞ্চে ফিল্টারটি উদ্বোধন করেন তিনি। এসময় ছাত্রদলের এই নেতা বলেন, “ ঢাকা কলেজে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে  এতসংখ্যক শিক্ষার্থীর চাহিদার তুলনায়  তাদের জন্য বরাদ্দকৃত সেবার পরিমাণ খুবই সীমিত। ক্যাম্পাসে নিরাপদ এবং সুপেয় পানির ব্যবস্থার যথেষ্ট ঘাটতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেনো নির্ভিগ্নে নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা কলেজের প্রসাশনিক ভবন সংলগ্ন স্থানে একটি অত্যাধুনিক পানির ফিলটার স্থাপন করার উদ্যেগ নিয়েছি। ফিলটারটি উন্মুোক্ত স্থানে স্থাপন করার ফলে সাধারণ শিক্ষার্থীসহ সাধারণ পথচারীও সহজেই তাদের বিশুদ্ধ পানি পান করার চাহিদা পূরন করতে পারবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের উন্নয়ন এবং তাদের সেবার স্বার্থে কাজ করে। দেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হচ্ছে ছাত্রদলের মূখ্য উদ্দেশ্য। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরণের ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা অতিতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, ক্যাম্পাসে পানির স্বল্পতা ও বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা ছিল। এখন থেকে সহজেই ফিল্টারের মাধ্যমে সুপেয় পানি পাওয়া যাবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ Read more

নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আরো ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের Read more

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের
কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপনে মহাপরিকল্পনা তারেক রহমানের

কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার স্থাপন নিয়ে মহাপরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য এমন একটি দেশ Read more

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

রাশিয়ায় পূর্বাঞ্চলে অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল Read more

সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি
সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে লিচুর সবুজ গুটি

চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের অন্যতম কৃষিপ্রধান এলাকা সাতকানিয়া। এই উপজেলার মাটি ও আবহাওয়া লিচু চাষের জন্য আদর্শ বলে পরিচিত। প্রতিবছর গ্রীষ্মের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন