কুমিল্লা জেলার মেঘনা উপজেলার কৃতি সন্তান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার যৌথভাবে প্রকাশিত ২০২৫ সালের এ তালিকায় প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক অন্তর্ভুক্ত হলেন।এই তালিকাটি প্রকাশিত হয় ১৯ সেপ্টেম্বর ওয়ার্ল্ড টপ সায়েন্টিস্ট নেটওয়ার্ক ওয়েবসাইটে। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শফি উল্যাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাংবাদিকদের এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।১৯৮৫ সালের ২৯ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামে জন্ম নেন শফি উল্যাহ। তাঁর বাবা আব্দুছ ছোবহান ও মা মাফিয়া আক্তার। পাঁচ ভাইবোনের পরিবারে তিনি দ্বিতীয় সন্তান। তাঁদের সন্তান ও জীবনসঙ্গী মিলিয়ে সাতজনই শিক্ষকতার সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই মেধার পরিচয় দেওয়া শফি উল্যাহ ২০০১ সালে চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এ গ্রেড পেয়ে পুরো মেঘনা উপজেলায় শীর্ষস্থান অধিকার লাভ করেন। পরে মানিকারচর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে কোনো কোচিং ছাড়াই ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। সেখানে ২০০৮ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় এবং ২০০৯ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমফিল সম্পন্ন করেছেন এবং বর্তমানে সেখানে পিএইচডি গবেষণায় নিয়োজিত আছেন।শিক্ষকতা জীবনের শুরু ২০১২ সালে ঢাকায়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে প্রভাষক হিসেবে। পরের বছর তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে যোগ দেন। সেখানে ২০১৬ সালে সহকারী অধ্যাপক এবং ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। গবেষণার ক্ষেত্র হিসেবে তিনি বেছে নেন গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি। ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা সংস্থা এলসেভিয়ার, স্প্রিংগার, নেচার (Scientific Reports), আমেরিকান ইনস্টিটিউট অব ফিজিক্স, উইলি, এমডিপিআই, হিন্দাউই, আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সসহ প্রতিষ্ঠিত জার্নালে তাঁর ৫৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গুগল স্কলারের তথ্যমতে, তাঁর গবেষণা সাইটেশনের সংখ্যা ইতোমধ্যে ছাড়িয়েছে ১,১০৪।গবেষণায় বিশেষ অবদানের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দুইবার পেয়েছেন ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’। পাশাপাশি তিনি দুটি স্কোপাস–ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর তত্ত্বাবধানে গবেষণা করা অনেক শিক্ষার্থী বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পিএইচডি করছেন।বিশ্বের শীর্ষ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত হয়ে শফি উল্যাহ একান্ত সাক্ষাৎকারে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের গবেষণা ও একাডেমিক উৎকর্ষেরও স্বীকৃতি। আমি সর্বদা চেষ্টা করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা ও একাডেমিক উৎকর্ষের উচ্চতায় পৌঁছে দিতে। বিশেষ করে গণিত বিভাগের গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক মানে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে বিদেশে যাবে এবং বিশ্বদরবারে আমাদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরবে। তাঁদের সাফল্যের মধ্য দিয়েই আমাদের বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষায় আরও সমৃদ্ধ হবে।’তিনি আরও বলেন, ‘আমার এই অর্জনের সবচেয়ে বড় অবদান আমার মা। এরপর আমার বাবা, স্ত্রী, সন্তান। এছাড়াও গবেষণা সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করেন তিনি।’এভাবেই মেঘনার সন্তান মোহাম্মদ শফি উল্যাহ কেবল তাঁর পরিবার বা বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো বাংলাদেশের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম, যিনি বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল
ইসিতে আব্দুল আউয়াল মিন্টু ও হাসনাত আব্দুল্লাহর বাকবিতণ্ডা, যা ঘটেছিল

নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানির সময় ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ Read more

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কী ঘটেছিলো ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ক্যান্টনমেন্টে যখন আত্মসমর্পণের খুঁটিনাটি চূড়ান্ত হচ্ছিল তখনো বাইরে বহু মানুষই উদ্বিগ্ন ছিলেন যে আসলে Read more

যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা
যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ অক্টোবর) রাতে ওই মসজিদে আগুন দেওয়া হয় বলে স্থানীয় Read more

লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার
লালপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষি বাবা-মেয়ে গ্রেফতার

নাটোরের লালপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগে এক বাবা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গোপালপুর Read more

সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
সুবর্ণচরে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ইসমাইল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা Read more

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের নতুন করে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন